ধর্ষিতার আর্তনাদ
…..আইনজীবী আশফাক আহমেদ
ধর্ষিতার আর্তনাদে কেঁপে ওঠে ভূমি,
আর জি করের দেওয়ালে দেয়ালিকায় লেখা রক্তের চিহ্ন,
কোথায় রক্ষা? কোথায় শান্তি?
মেয়েদের শরীর আজ নিঃশেষিত সত্তা,
মানবতার ব্যথা বুকে নিয়ে
রাস্তায় নেমেছে প্রতিবাদের ঢেউ।
কলকাতার ধূলিকণায় মিশে গেছে চিৎকার,
প্রতিটি কোণায় ধ্বংসের রেশ,
যৌনতা নয়, এই বর্বরতা,
এই হিংস্রতা, এই পশুত্বের কলঙ্ক।
আমাদের মায়েরা, আমাদের বোনেরা,
তারা কি মানুষ নয়?
তাদের স্বপ্ন, তাদের আশা,
কেন হয় তছনছ এই নরপিশাচের হাতে?
অপেক্ষা করছে বিচার, অপেক্ষা করছে ন্যায়,
এই আর্তনাদ থামবে না যতক্ষণ,
যতক্ষণ না হবে দোষীর ফাঁসি,
এই লড়াই চলবে, এই লড়াই চলবে,
যতক্ষণ না মুছে যাবে ধর্ষণের কলঙ্ক।
কলমে: আশফাক আহমেদ, আইনজীবী সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ও কলকাতা হাইকোর্ট, সাধারণ সম্পাদক (সংগঠন) পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু বিভাগ, ভূমি যোদ্ধা।