Spread the love

উড়িষ্যায় পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের খবর সম্প্রতি কিছু সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, কেন শুধুমাত্র বাঙালি মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিজেপি শাসিত উড়িষ্যায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি, কিন্তু এখন ঘটছে, কারণ বিজেপি ক্ষমতায় আছে। এই পরিস্থিতিতে রাজ্যের অনেক মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে যে, বাংলা ভাষায় কথা বলা ও মুসলিম হওয়ার অপরাধে পরিযায়ী শ্রমিকদের, যারা মূলত ছাতা সারানো, রাজমিস্ত্রি, ও অন্যান্য শ্রমিকের কাজ করেন, উড়িষ্যায় হেনস্থা করা হচ্ছে।

এই ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক এবং আইনজীবী আশফাক সাহেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দল নেতা রাহুল গান্ধীকে  চিঠি লিখেছেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে বাংলার বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ উড়িষ্যায় কাজের সন্ধানে যান এবং বর্তমানে সেখানে নানা রকমের হেনস্থার শিকার হচ্ছেন। আশফাক সাহেব মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছেন যাতে তিনি দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করেন।

 

Add to Comment